শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই,সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান আর নেই।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তিনি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম এবং বসবাস করতেন সিরাজগঞ্জ পৌরসভার অভিজাত এলাকা মুক্তার পাড়ার নিজ বাড়িতে।

মরহুমের ছোট ভাই শফিকুলনআলম আরঙ জানান মরহুম রফিকুল আলম খানের জানাজা নামাজ রবিবার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আর এক সাবেক আহবায়ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস জানান,রফিকুল আলম খান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবক ছিলেন। তিনি সাহসী ও মেধাবী সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ,বাংলাদেশ বেতার,দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশ পত্রিকায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না শোক বার্তায় জানিয়েছেন, রফিকুল আলম খানের ইন্তেকালে,সিরাজগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক,একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একই সঙ্গে মহান আল্লাহপাক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।


এই বিভাগের আরো খবর