সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় অধিক লাভের আশায় সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় অধিক লাভের আশায় সবজি চাষে ঝুঁঁকছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষিপন্য ধান চাষের চেয়ে এখন সবজি চাষে লাভ বেশি পাওয়া যাচ্ছে। তাই সলঙ্গা অঞ্চলের অধিকাংশ গ্রামের কৃষকেরা সবজি চাষে এখন বেশি আগ্রহী হয়ে উঠেছেন। অনেক কৃষককে আবার সবজি চাষ করে স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে। প্রতি শতক জমিতে বছরে প্রায় ১০-১৫ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে জানান স্থানীয় কৃষক।

তাই বর্তমান দেখা যাচ্ছে সলঙ্গা অঞ্চলের কৃষকেরা এখন বাড়ির উঠানে,রাস্তার ধারে,পতিত জমিতে,কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে লাউ,কুমড়া,ফুলকপি,
বাঁধাকপি,টমেটো,বেগুন,শিম,শসাসহ বিভিন্ন ধরণের শাক সবজি চাষ করে ধান চাষের চেয়ে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন।

ধান চাষ করলে সার,বীজ,কীটনাশক,পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ার কারনে অনেকেই এখন সবজি চাষে ঝুঁঁকছেন। সলঙ্গা থানার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সলঙ্গারচর,কালীবাড়ি,লাঙ্গলমোড়া,চর ধুবিল,এরান্দহ,তিন নান্দিনা,জঞ্জালী পাড়া,মালতি নগর,ধুবিল,অলিদহ,কালিকাপুর, আমশড়া,ঘুরকাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হচ্ছেন সবজি চাষ করে। উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলে জানান স্থানীয় কৃষকগণ।

ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান,বাড়ির উঠানে,রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি। তিনি আরও জানান,একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা সম্ভব।

সলঙ্গা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান,আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি।তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা এখন অধিক লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন।অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন। শাক সবজি উৎপাদনের জন্য আমরা শাক সবজির বীজ,সার কৃষি প্রণোদনা হিসেবে ইতিমধ্যেই বিতরণ করেছি।


এই বিভাগের আরো খবর