শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণের দাবীতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় ১২ আগষ্ট ২০২০ এ অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবীতে সমাবেশ,বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন
সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষীকারা।

আজ সোমবার বেলা ১১ টার সময় বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর আলী তালুকদার। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন,উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রহমত হোসেন,রায়গঞ্জ উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান,তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আরসেদ আলী,কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও শাহজাদপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা শিক্ষক সমিতির বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষীকারা অংশ নিয়ে তাদের দাবীর পক্ষে নানান শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি বাজার স্টেশন রোড হয়ে কালেক্টরেট ভবনের সামনে যেয়ে শেষ।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে তাদের দাবীদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন। জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।


এই বিভাগের আরো খবর