বগুড়া থেকে সদানন্দপুর স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী ও আড়িয়া মোহন মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন কালিয়া চৌধুরী আড়িয়া মোহন মৌজার জমির মালিকগণরা।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকগণ বলেন, বগুড়া হতে সদানন্দপুর ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া চৌধুরী মৌজার জে এল নং-১৮৬ অন্তর্গত অধিগ্রহণকৃত সম্পত্তির ৪ (১) ও ৭(১) ধারায় নোটিশ প্রদান ও সর্বশেষ ৮ (৩) ধারার নোটিশ ইতিমধ্যে প্রেরণ করেছেন। জমির অধিগ্রহন মুল্যে নির্ধারন করা হয়েছে ১ লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেতাল্লিশ টাকা একাত্তর পয়সা। অথচ বর্তমানে কালিয়া চৌধুরী মৌজার সম্পত্তির বাজার মূল্য প্রতি শতাংশ সর্বনিম্ন ৬ লক্ষ ও সর্বোচ্চ ১৬ লক্ষ টাকা। গত ২০১৯ সালে উক্ত কালিয়া চৌধুরী মৌজা হতে সিরাজগঞ্জ জেলা কারাগারের জন্য ভূমি অধিগ্রহণ করেন। যার মূল্য প্রতি শতাংশ ৪ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত আশি টাকা। ৭ বছর পর একই মৌজার অধিগ্রহণের ক্ষতিপূরণে ব্যাপক গড়মিল দেখা যাচ্ছে। জমির মালিকগন অধিগ্রহন মুল্যে পুণ:নির্ধারনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিকগণ বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মন্ডল,হাবিবুর রহমান বেলাল,কল্পনা খাতুন প্রমুখ। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামের নিকট ভুক্তভোগী জমির মালিকগণ স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে কালিয়া চৌধুরী মৌজার শত শত মালিকগণসহ স্থায়ী এলাকাবাসী উপস্থিত ছিলেন।