সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

সিরাজগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার,সেবা লাইন বাস কাউন্টারকে বার হাজার,জেনিন বাস কাউন্টারকে দশ হাজার ও অভি এন্টারপ্রাইজ বাস কাউন্টারকে পাঁচ হাজার সহ সর্বমোট উনপঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় শহরের বাজার স্টেশন এলাকার ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত উপরোক্ত বাস কাউন্টার গুলোতে যৌথবাহিনীর ফোর্স সহকারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রুহুল আমিন এবং বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এবং বিআরটিএ’র ২০১৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য যাত্রী হাসান রশিদ অর্ক’র কাছে  থেকে ৩৭৬ টাকার কাছে ৫০০ টাকা নেয়া হয়েছে। অপর যাত্রী শাপলা খাতুনের কাছে চারজনের জন্য এক টিকিটে ১৫০০ টাকা লিখে ২০০০ টাকা ভাড়া আদায় করেছ সেবা লাইন বাস কাউন্টার। সেবা লাইনের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কিলোমিটার হিসেবে ঢাকার ভাড়া আসে ৩৮৪ টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে খালি বাস আসার লোকসান পোাশানোর জন্য যাত্রী প্রতি ৫০০ টাকা নেয়া হচ্ছে।

বাস মালিক সমিতির নেতা রোমান আহম্মেদ জানান, ঈদের আগে বাস মালিক ও জেলা প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মহোদয় মৌখিকভাবে টিকিট প্রতি ৫০ টাকা বেশি নেয়ার অনুমোদন দিয়েছেন। কিন্তু প্রশাসনের সাথে মালিকদের বেঠকের রেজুলেশনের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালত করে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।


এই বিভাগের আরো খবর