শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ধানক্ষেতে মেলা নিহত ব্যাক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই, গ্রেপ্তার-৩

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানক্ষেতে মেলা সেই নিহত ব্যাক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই)। এঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি জেলার রায়গঞ্জের নিঝুড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। পরেরদিন ভিকটিমের ভাই আসাদুজ্জামান রঞ্জু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বপ্রনোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। এতে জানা যায়, নিহতের নাম কামাল হোসেন চঞ্চল। তিনি বরিশালের গৌরনদী হলেও পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন।

পুলিশ সুপার বলেন, নিহতের ঢাকাতে মোবাইল এক্সসোরিজ ও সমবায় সমিতির ব্যবসা ছিল। একইসাথে সে আদম ব্যবসায়ে জড়িয়ে পড়ে। তারই দোকানের কর্মচারী করিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী থানার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা গ্রহন করে সে। কিন্ত সে টাকা নেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ এই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়। এদিকে যুবকদের টাকাও দেয়না। এতে ক্ষুব্দ হয়ে হয়রানীর শিকার যুবকেরা গত ২৩ ফেব্রয়ারি কামাল হোসেনকে ধানমন্ডি থেকে মাইক্রোবাসে করে অপহরন করে হত্যার পরে মরদেহ ওখানে ফেলে রেখে যায়।

এঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী এলাকার রাসেল হোসাইন (২৫), নাসিদুর জামান নসিব (২৩) ও কফিলুর রহমান (২৩) কে গ্রেপ্তার করা হলে তারা আদালতে এই হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। হত্যায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে পিবিআই এর অন্যান্য কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর