ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়।
পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহবিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিরাজগঞ্জে জেলা বিএনপির আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল নামে।
বেলা ১২ টার সময় পৌর ভাসানী মিলনায়তন চত্বর থেকে জেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড দিয়ে যেয়ে বাজার স্টেশন মুক্তির শোপানে যেয়ে শেষ