শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (৯ মার্চ) ইন্টার্ন চিকিৎসক ডাঃ আব্দুল আহাদ সাঈদ এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১১টার দিকে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।

সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, ৫ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মারুফসহ প্রতিষ্ঠানের সকল ইন্টার্নী চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর