শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)।

অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন দৌলতপুর দক্ষিনপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আবু হানিফ (৩৫)।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় এ্যালকোহল কিনে খায় কয়েকজন।
এরপর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশংকাজনক অবস্থায় শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক শাহ আলমেরও মৃত্যু হয়।

অসুস্থ পোষ্ট মাষ্টার আবু হানিফ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছে।


এই বিভাগের আরো খবর