শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে বিষাক্ত রং ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১ লাখ টাকা

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ী একাব্বার আলী বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করছে নিম্নমানের চিপস। এ কারখানার কর্মরতদের শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল মূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেই স্যাঁতস্যাঁতে পরিবেব।


এই বিভাগের আরো খবর