শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনরোধে ক্রসবার নির্মাণের দাবীতে মানববন্ধন

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
শনিবার, ২৮ জুন, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

‘নদী ভাঙন ঠেকাও, ছোনগাছা ইউনিয়ন বাঁচাও” শ্লোগানকে সামনে নিয়ে যমুনা নদী ভাঙনরোধে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে ক্রসবার নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া,পাঁচিল,দৌলতপুর গ্রামের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহন করেন।

আজ শনিবার (২৮ জুন) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের যমুনা নদীপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া, পাঁচিল ও দৌলতপুর গ্রামের হাজার হাজার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, মাওলানা মোখলেছুর রহমান মুকুল, মটিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদশা আলম, বাচ্চু, নাসিম রেজা, শামীম রেজা, হোসাইন আহম্মেদ সোহাগ, শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন বলেন, ১৯৯৬ সালের পুর্বে ভাঙ্গনরোধে ৪টি বাঁধ নির্মাণ করা হয়েছিল। যমুনা নদীতে তা বিলীন হয়ে গেছে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে কোন কার্যক্রম গ্রহন করেনি। ইতিমধ্য ২ হাজার মিটার এলাকার ফসলী জমি বিলীন হয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকার কাছে গ্রামবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হয়। দ্রুত সময়ের মধ্যে ছোনগাছা ইউনিয়নের যমুনা ভাঙ্গনরোধে ক্রসবার নির্মাণ করার উদ্যোগ গ্রহন না করলে লক্ষাধিক জনসাধারকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মো: এনামুল হক বলেন, আমাদের দাবীর পরিপ্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফলতির কারনে এই ভাঙন তীব্র হয়েছে। তারা যদি শুষ্ক মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করতো, তবে ভাঙ্গনরোধে অনেকটাই কার্যকর হত। বর্ষা মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করার কোন ভাল ফলাফল আসছে না। পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তারা সঠিক পদক্ষেপ না নেওয়ায় এ ভাঙন রক্ষা করা সম্ভব হচ্ছে না। অন্তবর্তী সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি অতিদ্রুত ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া, পাঁচিল, দৌলতপুর গ্রামের মাঝ দিয়ে ক্রসবার নির্মাণের উদ্যোগ গ্রহন করা হউক।


এই বিভাগের আরো খবর