শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টিকা প্রদান করা হবে

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)  বা টাইফয়েড টিকাদান অভিযানের সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । তিনি ভুল তথ্য প্রতিরোধে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপরও জোর দেন এবং জোরালো প্রচারণার আহ্বান জানান।
বুধবার ( ৮ অক্টোবর)  দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দেশব্যাপী টাইফয়েড টিকাদান অভিযান উপলক্ষে জেলা তথ্য অফিস কর্তৃক ” শিশু,কিশোর-কিশারী ও নারী উন্নয়নে সচেতনতমূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় Typhoid Vaccination বিষয়ে জেলা পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদকর্মীদের নিয়ে কর্মশালায়  সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ, এবং টিকা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবক এবং অভিভাবকদের উৎসাহিত করতে হবে ।
ইউনিসেফের কনসালটেন্ট ড.রেজাউর রহমান একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টিকাদান অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগীয় চিফ এএইচ তৌফিক আহমেদ।
কর্মশালায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ  নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী,ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ ফারুক হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সিরাজগঞ্জ জেলায়  স্কুল ও কমিউনিটি পর্যায়ে ১৫টি স্থায়ী ও ২ হাজার ১১২টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩ হাজার ৪২৯ টি সর্বমোট ৫ হাজার ৫৫৬ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ জনকে ( শিশু)  টিকা প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর