মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সিলেটে মাজার এলাকা থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : সিলেটে মাজার এলাকা থেকে তরুণীকে (২৫) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকার উত্তর মোকামের গোল পীরের বাজারের হাসেম মিয়ার ছেলে ও লেগুনা চালক আব্দুর রহিম এবং শাহপরান থানাধীন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।

ভুক্তভোগী নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

জানা গেছে, মাজার ভক্ত ওই নারীর হযরত শাহপরান (রহ.) মাজারে দুই তিন দিন ধরে অবস্থান করছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত আব্দুর রহিম ও রাকিব মিয়ার।

তারা তাকে সেখান থেকে লেগুনায় তুলে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে ওই নারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। ঘটনার খবর পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে লেগুনার সূত্র ধরে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ সারা দিন ঘটনার সত্যতা অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার পর লেগুনা গাড়ির সূত্র ধরে অভিযুক্ত দুজনকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেপ্তারে সক্ষম হয়।’

হযরত শাহপরান (রহ.) এর মাজার এলাকা থেকে তাকে নিয়ে ছড়াগাঙ এলাকায় ধর্ষণ করা হয় জানিয়ে তিনি বলেন, ‘অভিযুক্তরা তাদের সংশ্লিষ্টতার কথা ইতিমধ্যে স্বীকার করেছে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর