মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সেবা মাসে চট্টগ্রামে বিএইচবিএফসির গ্রাহক সমাবেশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৮:৩৬ পূর্বাহ্ন

অর্থনৈতিক ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চট্টগ্রাম জোনাল অফিসে এ অঞ্চলের ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থীদের সঙ্গে করপোরেশনের সর্বোচ্চ কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জোনের তিনটি রিজিওনাল ও নয়টি শাখা অফিসের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জোনের উল্লেখযোগ্য সংখ্যক ঋণ গ্রহীতা ও ঋণ সেবা প্রত্যাশী নাগরিকদের সরব উপস্থিতিতে সভাটি সর্বাঙ্গীণভাবে পূর্ণতা লাভ করে। স্থানীয় বেশকিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় চলমান ঋণ সেবা মাসে বিএইচবিএফসির ঋণ মঞ্জুরি, ঋণ বিতরণ, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি ও ঋণ পরিশোধকারীদের দলিলপত্র ফেরত প্রদানসহ সার্বিক সেবা বিষয়ে স্থানীয় অফিসের মান সম্পর্কে গ্রাহক ও সেবা প্রার্থীদের অভিজ্ঞতা ও অভিমত নেয়া হয়। গ্রাহক ও সেবা প্রার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহীতা তথা প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করতে বিএইচবিএফসি কর্তৃপক্ষের মহতী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উভয় পক্ষের মুক্ত আালেচনায় সেবার মান আরও বৃদ্ধি করতে বিভিন্ন সুপারিশ উঠে আসে। এর মধ্যে ভবিষ্যতে চট্টগ্রাম সিটিতে আরও একাধিক শাখা অফিস খোলার প্রস্তাব অন্যতম।
সভায় করপোরেশনের সেবা দেয়ার প্রতিশ্রুতি বা সিটিজেন চার্টার বিষয়েও অংশীজনদের মন্তব্য আহ্বান করা হয়। এসময় অনেকেই এটির ভূয়সী প্রশংসা করেন। সবশেষে অনুষ্ঠানে সম্মানিত ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থীদের সক্রিয় উপস্থিতি ও মূল্যবান মতামতের জন্য পর্ষদ চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তারা প্রতিষ্ঠানটির জোনাল ম্যানেজারসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সেবা মাসসহ বছরব্যাপী ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থীদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনামের উত্তরোত্তর উন্নতি এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


এই বিভাগের আরো খবর