শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

হাড়ের ভঙ্গুরতা রোধে কি করবেন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : অস্টিওপরোসিস বা হাড়ের ভঙ্গুরতা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি দেখা যায় নারীদের মধ্যে। অস্টিওপরোসিসে ভুগলে সব কাজই থেমে যায়। এ কারণে প্রত্যেক নারীরই উচিত সময়মতো এ সমস্যা প্রতিরোধ করা। অস্টিওপরোসিস প্রতিরোধ করতে পারলে হাড়ের ঘনত্ব বাড়বে, চলমান জীবনও সুন্দর হবে।

ব্যায়াম করুন

গবেষণায় দেখা গেছে, ব্যায়াম হাড়ের বৃদ্ধিতে উদ্দীপনা জোগায়। সুতরাং আজ থেকেই ভারোত্তোলন ব্যায়াম শুরু করুন। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে তিনবার ২০-৩০ মিনিট ব্যায়াম করলেই যথেষ্ট।

হাড় গঠনকারী উপাদান গ্রহণ করুন

এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। চেষ্টা করবেন দৈনিক এক হাজার থেকে দেড় হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে। অন্যদেরও বলবেন। দুগ্ধজাত পণ্য ক্যালসিয়ামের চমৎকার উৎস।

চর্বি নিয়ে শঙ্কিত হবেন না

দুগ্ধজাত খাবারে চর্বি থাকে বলে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন না। দুধ, দই, পনির প্রভৃতি খাবার স্বল্প চর্বি এবং চর্বিবিহীন দু’ভাবেই তৈরি করতে পারেন। দুধের চর্বি বাদ দিয়ে আপনি আসল পুষ্টি গ্রহণ করুন।

কন্যাকে নিয়ে চিকিৎসকের কাছে যান মাঝেমধ্যে। নিজেও চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক পারিবারিক ইতিহাস জেনে অস্টিওপরোসিস প্রতিরোধে ব্যবস্থাপত্র দেবেন।

ভিটামিন-কে গ্রহণ করুন

এই ভিটামিন হাড় গঠনকারী অস্টিওক্যালাসিন নামক প্রোটিনকে ত্বরান্বিত করে। বিশেষজ্ঞরা বলেন, হাড়ের জন্য ভালো ব্যবস্থা হলো দৈনিক ১০০ মাইক্রোগ্রাম ভিটামিন-কে গ্রহণ করা। ভিটামিন-কের চমৎকার উৎস হলো স্পিনিজ, ব্রকলি, বাঁধাকপি এবং বিভিন্ন সবুজ শাকসবজি।

ধূমপান বন্ধ করুন

আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, এখনই ছেড়ে দিন। গবেষকদের ধারণা, ধূমপান ইস্ট্রোজেনের বিপাক ক্রিয়াকে বৃদ্ধি করে, যার ফলে হাড়ের বৃদ্ধির উদ্দীপনা কমে যায়।

ম্যাগনেসিয়াম গ্রহণ করুন

এই খনিজ সত্যিকার অর্থে আপনার হাড়ের ওপরের অংশ তৈরি করে। আপনাকে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করতে হবে। ম্যাগনেসিয়ামের ভালো উৎস হলো বাদাম, শুকনো শিম, স্পিনিজ প্রভৃতি।

প্রয়োজনে সাপ্লিমেন্ট খান

ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে আপনি আপনার ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে পারেন। তবে একবারে ৫০০ মিলিগ্রামের বেশি গ্রহণ করবেন না। ক্যালসিয়াম দিনের একটা নির্দিষ্ট সময়ে খাবেন। তবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন।

লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর