মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

হাসপাতালে বকেয়া বেতন চাইতে গিয়ে মারধরের শিকার নার্স

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ী জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালের এক নারী নার্স বকেয়া বেতন চাইতে গেলে নারী নার্সকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। এর আগে সোমবার (২ জুন) দুপুরে ওই হাসপাতালে নারী নার্স মারধরের শিকার হলে ওই দিনেই থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন- হাজরাবাড়ী জেনারেল হাসপাতালের মালিক মাদারগঞ্জ উপজেলার উত্তর জোড়খালী এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. সবুজ এবং মেলান্দহ উপজেলার গুজামানিকা এলাকার মৃত ধবু সরকারের ছেলে মো. রফিক।

ওই নারী নার্সের নাম আশা মনি, তিনি মেলান্দহ পৌরসভা শহরের বাসুদেবপুর এলাকার আসর শেখের মেয়ে।

থানায় লিখিত অভিযোগ বলা হয়, `দুই বছর ধরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে চাকরি করেন আশা মনি নামে ওই নারী। হাসপাতালের মালিক পক্ষ প্রথমদিকে সময়মতো বেতন দিলেও গত পাঁচ মাস ধরে কোনো বেতন পরিশোধ করেনি। বেতন চাইতে গেলেই দেবে দেবে বলে জানান।

গত সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে বকেয়া বেতন দিতে বললে মো. সবুজ ও মো. রফিক উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করেই তারা দুজনে মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে ওই দিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ‘আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাবে হাসপাতালটি অনুমতি নিয়েছে। হাসপাতালটি সেবার মানে একেবারেই নিম্ন। গ্রামের সহজ সরল মানুষকে ডেকে নিয়ে ভালো চিকিৎসার কথা বলে সুকৌশলে টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও হাসপাতালে যে কয়জন কর্মচারী রয়েছে তাদেরকেও দীর্ঘ পাঁচ মাস ধরে নিয়মিত বেতন দিচ্ছে না।সবারই তিন থেকে পাঁচ মাসের বেতন বাকি রয়েছে। বেতন চাইতে গেলেই রাগান্বিত হয়ে ওঠে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। চিকিৎসা কার্যক্রম বন্ধ, মালিক পক্ষ ও অধিকাংশ কর্মচারী গা ঢাকা দিয়েছেন। অপারেশন থিয়েটার, রিসেপশন ও ব্লাড কালেকশন রুমসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো বন্ধ অবস্থায় দেখা যায়।

অভিযুক্ত মো. সবুজ বলেন, ‘আশা মনির এক মাসের বেতন বাকি রয়েছে, পাঁচ মাসের নয়। ওই দিনই তাকে টাকা দেয়ার কথা ছিল। তবে হাসপাতালের ফার্মেসির কিছু দেনা পরিশোধ করতে গিয়ে টাকা হাতে রাখা যায়নি। আর মারধরের কোনো ঘটনাই ঘটেনি, শুধু কিছু কথা কাটাকাটি হয়েছে।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আশা মনি নামে এক নার্স থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর