সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ১ হাজার টাকা অর্থদন্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

সেদিন দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে একটি প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।


এই বিভাগের আরো খবর