বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

হেসেখেলে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৯:৪৯ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক : প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঘরের মাঠের নিউজিল্যান্ডের সামনে পাত্তাই পেল না পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছিল সফরকারিরা। দ্বিতীয় ম্যাচে হারটা আরও বড়। নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ৯ উইকেটে।

রান তাড়ায় নেমে ১১ বলে ২২ রানের ঝড় তুলে মার্টিন গাপটিল ফিরলেও বাকি কাজটা হেসেখেলে সেরেছেন টিম শেইফার্ট আর কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে তাড়া গড়েন ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

৬৩ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন টিম শেইফার্ট। সঙ্গে ৪২ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৭ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এই ম্যাচেই একাদশে ফেরা অধিনায়ক উইলিয়ামসন।

এর আগে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের ৫৭ বলে হার না মানা ৯৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতোই কিউই বোলারদের তোপে পড়ে সফরকারিরা। টপ অর্ডারে যা একটু ভালো খেলছিলেন মোহাম্মদ রিজওয়ান, তিনিও ২০ বলে ২২ রানে আটকে যান। ১৬ রানে ২টি আর ৫৬ রানে ৪টি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

সেখান থেকে দলকে টেনে তুলেছেন ৪০ বছর বয়সী হাফিজ। তার প্রায় অর্ধেক বয়সী হায়দার আলি (৮), আবদুল্লাহ শফিকরা (০) যখন টি-টোয়েন্টির তারুণ্য মাঠে প্রমাণ করতে পারেননি, বর্ষীয়ান হাফিজ সেটি করে দেখিয়েছেন।

যখন যাকে সঙ্গে পেয়েছেন, জুটি গড়ার চেষ্টা করেছেন। কিন্তু রিজওয়ান ছাড়া কেউই বিশের ঘরও ছুঁতে পারেননি। শেষতক ৫৭ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় হাফিজ অপরাজিত থাকেন ৯৯ রানে। এর মধ্যে শেষ বলে ছক্কাসহ শেষ ওভারে একটি চার আর দুটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের টিম সাউদি বল হাতে আগুন ঝরিয়েছেন। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪টি উইকেট শিকার এই পেসারের।


এই বিভাগের আরো খবর