কুমিল্লার হোমনায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি ধরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আজ রবিবার (৯ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার দুলালপুর বাজারে এ চাল বিক্রি কার্যক্রম করা হয়। দুলালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৫০০ জন কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে এ চাল বিক্রি করা হয়। প্রতিজন কার্ডধারীর মাঝে পনেরো টাকা কেজি ধরে সর্বোচ্চ ৩০ কেজি চাল বিক্রি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান।
স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এসময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি ধরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিলার মোঃ ওলী ভুঁইয়া।