মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

৫০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্মমভাবে হত্যা করেছেন স্বামী স্বপন মিয়া। হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি। তিনদিন পর খাটের নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (১৩ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেফতার করে। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ৬ জুন সকালে স্বপন তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা চান। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ মারেন। ঘটনাস্থলেই মারা যান সাবিনা।

পরে লাশ খাটের নিচে লুকিয়ে রেখে মোবাইল ও নগদ টাকা নিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যান স্বপন। তিনদিন ধরে পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ভাড়া বাসায় গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। পরে তালা ভেঙে খাটের নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জানান, তিনদিনের অভিযানে গাজীপুরের শ্রীপুর থেকে স্বপনকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার পাঞ্জাবির পকেট থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর পুলিশের কাছে স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর