শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুলকে হত্যায় মুক্তিযোদ্ধার সন্তানদের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম গত শনিবার রাজধানীর নয়া পল্টন এলাকায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর শোক জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।

রোববার সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ রাসেল, আল-আমীন মৃদুল, আজহারুল ইসলাম অপু আজ এক যৌথ বিবৃতিতে হত্যাকান্ডে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে গতকাল বিএনপি-জামাত রাজধানী জুড়ে যে তান্ডব চালিয়েছে তা নজির বিহীন। তারা পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুলকে নৃশংসভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করে তার মৃতদেহের উপর তান্ডব নৃত্য করেছে।

এ সময় তারা প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য, অসংখ্য সাংবাদিকসহ সাধারণ মানুষকে আহত করেছে, অনেকগুলো যানবাহনে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। তাদের নৃশংসতা দেখে কোনভাবেই এটিকে কোন রাজনৈতিক কর্মকান্ড বলা যাবে না। এটি কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
তারা বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি আবারো আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এই অপশক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে। এহেন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক জনতার ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলামের মহতি আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। তারা তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। নেতৃবৃন্দ আহত পুলিশ সদস্য ও সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর