শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

ওয়ারী ও পল্টনে ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ২

অনলাইন ডেস্ক :
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

রাজধানীর ওয়ারী থানার সামনে ও পল্টন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণে নারীসহ দুইজন আহত হয়েছেন।

রোববার রাত পৌনে ১১টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন, মাকসুদা বেগম (৫৫) ও যুবলীগ কর্মী রিয়াজ (৪০)।

ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে আহত হন মাকসুদা বেগম। তার স্বামী আবুল বাশার সিকদার বলেন, আমার স্ত্রী ওয়ারী থানার সামনে পৌঁছালে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে তার ডান হাতের কব্জিতে ও কনুইয়ের উপরে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা শেষে বাসায় চলে যাচ্ছি।

dhakapost

আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত রিয়াজ বলেন, আমি পল্টন ১৩ নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী। আওয়ামী লীগের পার্টি অফিসের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় কে বা কারা উপর থেকে ককটেল নিক্ষেপ করে। এতে আমার ডান হাতের কনুইয়ে স্প্রিন্টার আঘাত করে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত এক নারী ও পুরুষ এসেছিলেন। দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।


এই বিভাগের আরো খবর