শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

বিআরটিসির অপপ্রচারকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা

শেখ সোহেল রানা
শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম। তিনি চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম, সততা, সাহসী ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিআরটিসিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

এমতাবস্থায় কর্পোরেশনের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করার পাশাপাশি চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ণ করতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বিআরটিসির ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল ও জালিয়াতি করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দুদকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিআরটিসির ডিজিএম (এস্টেট) গোলাম ফারুক রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা বেশ কিছু ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৩, ধারা-৪২০/৪৬৮/৪৭১/১০৯ পেনাল কোড।

অপরদিকে সার্বিক নিরাপত্তা এবং বর্ণিত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভা কক্ষে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, পল্টন ও মতিঝিল থানার অফিসার ইনচার্জসহ বিআরটিসির সকল পরিচালক, জিএম, ডিজিএম, ঢাকাস্থ ম্যানেজারসহ ঢাকার বাইরের ম্যানেজরগণও অংশ নেন।

সভায় উপ-পুলিশ কমিশনার বলেন, বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রা বিভিন্ন মহল কর্তৃক প্রশংসিত হচ্ছে। বিআরটিসি একটি কেপিআই ভূক্ত এলাকা তাই বিআরটিসির ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। দায়েরকৃত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা বাইরের যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যেও প্রথম কর্ম দিবসে বেতন প্রদান করা হয়েছে। দেশে যান চলালাচল স্বাভাবিক রাখার জন্য হরতাল অবরোধের মধ্যেও যাত্রীসেবা অব্যাহত রয়েছে। বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেষীমহল তৎপর রয়েছে। মূলত এসব অপকর্ম রুখতেই মামলাটি দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর