শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

রাজধানীর মতিঝিলে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

রাজধানীর মতিঝিলে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে দিলকুশাস্থ সংস্থার কার্যালয়ের সামনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অন্তত ১২শ অসহায় মানুষের মাঝে কম্বল, প্রতিবন্ধীদের জন্য দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রদত্ত প্রতিবন্ধী ভাতা ও পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী (নুরু) এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলের সদস্য, যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।
বিশেষ অতিথি ছিলেন,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ শাহাবুদ্দিন শাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক, ভোরের পাতার মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, দৈনিক ঢাকা প্রতিদিনের মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক, মতিঝিল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাব্বির হোসেন,মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু, মতিঝিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আহসানউল্লাহ হাসান‌, এস টিভির পরিচালক শাহ আলম সুরমা, সিএনএন বাংলার চেয়ারম্যান শাহিন আল মামুন,  ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বেস্ট ওয়ে গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরনবী, মতিঝিল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোঃ শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন সিকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসম‌য় সংস্থাটির সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী বলেন, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসাই মূলত দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উদ্দেশ্য। দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিবছরই শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে এবং বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। করোনাকালীন দুর্যোগে আমরা মানুষের সহযোগিতায় কাজ করেছি। প্রতিবছরই প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু রেখেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাজের সামর্থ্যবানদের উচিত তাদের সাধ্যমতো অসহায় মানুষের সহযোগিতা করা। সমাজ উন্নয়নের জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবলু আহমেদ সুমন।


এই বিভাগের আরো খবর