সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী নাজিমউল্লাহ লিটনের কর্মসূচী ঘোষণা

রফিকুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ)
শনিবার, ৪ মে, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিলেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন।

হাজী নাজিমউল্লাহ লিটন র্দীর্ঘদিনের পরিক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। গতকাল শুক্রবার বিকালে নান্দাইল উপজেলা সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন ব্যক্তিগত কার্যালয় থেকে নির্বাচনী র‌্যালী নিয়ে নান্দাইল উপজেলা পুরাতন বাসস্ট্যান্ড হয়ে নান্দাইল নতুন বাজার প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনতার সামনে উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষণা প্রদান করেন এবং সকলের নিকট ভোট প্রার্থনা সহ সার্বিক সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে ত্যাগী আওয়ামীলীগ নেতা হাজী নাজিম উল্লাহ লিটন বলেন, আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম স্যারের একনিষ্ট কর্মী ছিলাম, আছি এবং থাকবো। আসন্ন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তাই উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী মহোদয়ের হাত ধরে নান্দাইলের উন্নয়নকে আরো বেগমান করতে চাই। শুধু তাই নয়, আমি নির্বাচিত হতে পারলে নির্বাচনে ভোটার স্লিপ পৌছে দেওয়ার মতো আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সাধারন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে পৌছে দিব, ইনশাল্লাহ। পরে তিনি উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর