সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ইসলামপুরে উপজেলা নির্বাচনে জমে উঠেছে ভাইস চেয়ারম্যানদের লড়াই

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি
শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিভূত হচ্ছে প্রার্থীদের প্রচারণায় ততই মুখরিত হয়ে উঠছে । প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে এড.আঃ সালাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও জমে উঠেছে পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মাইক প্রতিকে যুবনেতা ফারুক ইকবাল হিরু ও চশমা প্রতিকে আঃ লতিফ মিয়া ভোটের মাঠে প্রতিদ্ধন্ধিতায় করছেন। অন্যদিকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথিঁ কলসি প্রতিকে ও সাবেক যুব মহিলা লীগের আহবায়ক আঞ্জুমনোয়ারা বেগম ফুটবল প্রতিকে ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতায় করছেন।

জানাযায়, আগামী ২১মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস আলী বাহাদুরের জেষ্ঠ্য পুত্র যুবনেতা ফারুক ইকবাল বিজয়ের লক্ষে উপজেলা জুড়ে হাট-বাজার, পাড়া-মহল্লায় মাইক প্রতিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি এলাকায় তার পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন ও উৎসাহ লক্ষ করা যায়। ভোটের এলাকায় আলোচনার শীর্ষে রয়েছেন ফারুক ইকবাল হিরু। তাকে বিজয়ী করতে নিরলসভাবে বিভিন্ন এলাকার জনগন। ফারুক ইকবাল হিরু বলেন, আমি ও আমার পরিবারের সকলেই জন্মসূত্রে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

আমার বাবা নিজের জীবন বাঁজি রেখে এ দেশের মানুষের স্বাধীনতা রক্ষায় সংগ্রাম করে মৃত্্ুয বরণ করেছেন। সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস বাহাদুরের সন্তান আমি। উপজেলা ছাত্রলীগের নেতা হয়ে তৎকালীন সেনা শাসক এরশাদ হঠাও অগ্রনী ভূমিকা রেখেছি। পরবর্তীতে ১৯৯৩ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তারপর ধারাবাহিক ভাবে আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বর্তমানে আওয়ামী লীগের একজন কর্মী-সমর্থক হিসাবে নিয়োজিত আছি। আমি গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছি এবারও প্রার্থী হয়েছি। সকলের দোয়ায় নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে চাই।

অন্যদিকে টিউবওয়েল প্রতিকে বর্তমান ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ বলেন,আমি বিগত ৫ বছর জনগনের সেবা করে আসছি। উপজেলা জুড়ে হাট-বাজার, পাড়া-মহল্লায় আবারো ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছি। স্মার্ট বাংলাদেশ বির্নিমানের সহযাত্রী হতে আমাকেই জনগণ ভোট দিয়ে নির্বাচন করে সেবা করার সুযোগ দিবে এটা আমার বিশ্বাস।

আঃ লতিফ মিয়া বলেন,আমি ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে আসছি। আশা রাখছি ভোটাররা আমাকে নিরাশ করবে না। এছাড়াও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথিঁ কলসি প্রতিকে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বলেন,নারীদের অধিকার আদায়,তাদেও স্বাবলম্বি করতে প্রতি নিয়তই কাজ করে যাচ্ছি। ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছি।

ভোটাররা তাদের সেবা করার সুযোগ দিবেন এটা আমি বিশ্বাস করি। সাবেক যুব মহিলা লীগের আহবায়ক আঞ্জুমনোয়ারা বেগম ফুটবল প্রতিকে মাঠে রয়েছেন। তিনি বলেন,দীর্ঘদিন থেকে নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। এবারের নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে নারীর অধিকার আদায়ে কাজ করে যাবে।


এই বিভাগের আরো খবর