সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী

ফরিদুল ইসলাম,জামালপুর
বুধবার, ২২ মে, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সেলাই মেশিন প্রতীকে তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার ২৩,৭৬৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা.মাজেদা পেয়েছেন ২১,১৮৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ নির্বাচনে অংশ নিয়েছিলেন ফুটবল প্রতীকে মিরা আক্তার, সেলাই মেশিন প্রতীকে তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার, কলস প্রতীকে মোছা. মাজেদা, হাঁস প্রতীকে মোছা. রশিদা বেগম, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোছা. রোকসানা আকতার, প্রজাপতি প্রতীকে মোছা. মরিয়ম বেগম।

তার মধ্যে সেলাই মেশিন প্রতীকে তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার ২৩,৭৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা.মাজেদা পেয়েছেন ২১১৮৪ ভোট।

মুন্নী আক্তার বলেন, দেওয়ানগঞ্জের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন। গতবার আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্ত বয়স স্বল্পতার কারনে করতে পারিনি। এ বার নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এ জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।

ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মো. জাহিদ হাসান প্রিন্স বলেন, এ বারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠ’ ও নিরপেক্ষ হয়েছে। কোনো কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৯১৬ জন। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সর্বমোট ২৩ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা
করেছেন।


এই বিভাগের আরো খবর