রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় হকারকে মারধর,বিএনপি নেতা গ্রেফতার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর সেই ভূমি কর্ককর্তাকে বদলি কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১

৪৫ বাংলাদেশি ও মিয়ানমারের ১৩৪ সেনা ফিরলেন নিজ নিজ দেশে

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৯ জুন, ২০২৪, ২:৫১ অপরাহ্ন

মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে বন্দী ৪৫ জন বাংলাদেশি নাগরিক তাদের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে ফিরেছেন। একইসাথে  মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ জন মিয়ানমারের সীমান্ত রক্ষী (বিজিপি) ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

মিয়ানমারের জাহাজ ইউএমএস শিন ডুইন (UMS Chin Dwin) ৪৫ বাংলাদেশিকে নিয়ে শনিবার ৮ জুন সকালে সিট্যুয়ে বন্দর থেকে রওনা হয়ে কক্সবাজার বিআইডাব্লিউটিএ ঘাটে পৌঁছে এবং রোববার ৯ জুন মিয়ানমারের ১৩৪ সেনা ও অন্যান্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তক্রমে এ কার্যক্রম সম্পন্ন হলো। মিয়ানমার অনুবিভাগের সমন্বয়ে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিট্যুয়েস্থ বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তাবৃন্দ সশরীরে সিট্যুয়েতে অবস্থান করে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয়, সাক্ষাতকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট প্রদান কার্যক্রম পরিচালনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিয়ানমার) জাহাজে গিয়ে বাংলাদেশিদের গ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের সহায়তায় প্রত্যাগত বাংলাদেশিদের ইমিগ্রেশন, স্বাস্থ্য পরীক্ষা, অন্যান্য কাজ এবং মিয়ানমারের সেনাসহ  সকলকে ফেরতদান সম্পন্ন হয়।

দেশের সীমান্তরক্ষী বিজিবি’র সার্বিক সহায়তায় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত সনাক্তকরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করে। উক্ত স্থানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজযোগে আগত বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য চলতি বছরে তিন পর্যায়ে  মিয়ানমারের বিজিপি ও অন্যান্য মোট ৭৫২ জন সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান ও প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে এবং ইতোপূর্বে ২৪ এপ্রিল  মিয়ানমার হতে আরো ১৭৩ জনসহ এ বছর মোট ২১৮ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।


এই বিভাগের আরো খবর