সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ত্রিশালের শিশু গালিবের পাশে মাহফুজ

মমিনুল ইসলাম, ত্রিশাল
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অর্থাভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত শিশু গালিবের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে তরুণ সমাজসেবক আব্দুল্লাহ আল মাহফুজ তোতা’র। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের শিশু গালিবের বাড়িতে গত সোমবার রাতে উপস্থিত হয়ে শিশু গালিবের খোঁজ নেন। শিশুটির পিতা-মাতাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করেন।

শিশু গালিবের বাবা মো. জামান বলেন, আমার শিশু সন্তানকে বাঁচাতে এগিয়ে আসায় মাহফুজ ভাই সহ স্থানীয় যারা সহযোগিতা করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

এ সময় ত্রিশাল পৌরসভার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহফুজ তোতা বলেন, এই শিশুকে নিয়ে সংবাদটি দেখে আমার খুব খারাপ লাগে। শিশুটিকে দেখতে আমি তার বাড়িতে আসছি। উনারা খুবই সমস্যায় আছেন। সবার প্রতি আহ্বান থাকবে আমরা যেনো এই শিশুটির পাশে দাঁড়াই।

উল্লেখ্য, গত শুক্রবার “অর্থাভাবে শিশুর চিকিৎসা অনিশ্চিত” শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। শিশু আব্দুল আল গালিবের চিকিৎসায় চার লাখ টাকা প্রয়োজন, সে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত ও হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। দ্রুত অপারেশন পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় দিশেহারা দিনমুজর বাবা-মা। অর্থাভাবে শিশু গালিবের চিকিৎসা অনিশ্চিত প্রায়। দিনমুজর বাবা’র অস্বচ্ছলতার মাঝে ব্যয়বহুল চিকিৎসা প্রায় অসম্ভব।


এই বিভাগের আরো খবর