মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

শাহজাদপুর থানার সাবেক ওসিসহ আ’লীগের ৫ নেতার নামে মামলা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর( সিরাজগঞ্জ)
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে অপহরণ, মারপিট ও জোড় পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিএনপি নেতাকে আওয়ামী লীগে যোগদান করানোর অভিযোগে শাহজাদপুর আদালতে শাহজাদপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া ও আওয়ামী লীগ নেতা সাবেক কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের আরো ৪ নেতার নামে মামলা করেছেন সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কে.এম হাবিবুল হক সাব্বির।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগষ্ট) শাহজাদপুর আমলী আদালতে এ মামলা দায়ের হয়। শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য শাহজাদপুর থানার ওসি কে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. মেরাজ হোসেন রিংকু এ তথ্য নিশ্চিত করেন। মামলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেন, ৬ বছর আগে আসামীগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল।

তাতে বাদী রাজি না হওয়ায় বাদীর বাড়ী ভাংচুর করে তাকে থানায় তুলে নিয়ে যায়। এসময় সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া ও ইউপি চেয়ারম্যান সাইফুলসহ অন্যান্য আসামীগণ হত্যার হুমকি দিয়ে বলে, দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবি নয়তো আওয়ামী লীগে যোগদান করবি। এরপর সাবেক সংসদ সদস্য মৃত হাসিবুর রহমান স্বপনের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারপিটসহ অস্ত্রের মুখে তিনটি ১০০ টাকার অলিখিত স্ট্যাম্পে উপর সই করতে বাধ্য করে।

তারপর বাদীকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায়। এবিষয়ে আমলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির বলেন, ২০১৮ সালে ১৪ ডিসেম্বর গোলাম কিবরিয়া নির্দেশে বাড়ী ভাংচুর করে থানায় তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগে যোগদান না করিলে অস্ত্র মামলার আসামী করাসহ হত্যার হুমকী প্রদান করে। তারপর থেকে আমাকে বিগত ৬ বছর বিভিন্ন ভাবে চাপে রেখেছে।

গত ৫ আগষ্ট দেশ আবারও স্বাধীন হওয়ায় আমিও স্বাধীন, তাই আমি ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছি।
মামলার অপর আসামিরা হলে সাবেক শাহজাদপুর যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন, পৌর আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সালাম ব্যাপারীসহ অজ্ঞাতনামা ৫/৭ জন।

 

 


এই বিভাগের আরো খবর