শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি”

ভারতের সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে ইউনূস কী ফেল করেছে: মির্জা ফখরুল

মাহফুজ জাহিদ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন

অন্তবর্তী সরকারের দায়িত্ব একটাই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যে ভয়াবহ জঞ্জাল তৈরি হয়েছে তা নির্মূল করে অতি দ্রুত একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি স্বাধীনতা পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। সঞ্চালনা করেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যতো তাড়াতাড়ি হয়, রাষ্ট্র সংস্কার ততো তাড়াতাড়ি হবে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিবর্তনের কাজ দ্রুত করা সম্ভব নয়। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।

মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিক। তারা বলেন, ইউনূস কি ফেল করেছে? রাষ্ট্র চালাতে পারছে না? আমি বলেছি, গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার প্রতি জনগণের সমর্থন আছে।’


গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ, হাসিনা গণহত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্র সংস্কার চাই’ যে স্লোগান আমরা দেখেছি; সেটি যাতে বাস্তাবায়ন হয়। রাষ্ট্রের কাঠোমোগত পরিবর্তনের সাথে বিএনপি আছে। আমরা আগে থেকেই এ নিয়ে কথা বলছি।

জনগণ সমর্থন না দিলে রাষ্ট্র সংস্কারে কোনো ফল আসবে না জানিয়ে ফখরুর বলেন, তাই জনগণকে নিয়েই রাষ্ট্র সংস্কার করতে হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আমরা তাকে সম্মান করি। সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা এমন কোনো কথা বলবেন না যাতে আমরা আস্থা হারিয়ে ফেলি। বিভ্রান্তি তৈরি হয়।

তিনি বলেন, আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি; গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমরা সে লক্ষ্য বাস্তবায়ন করেছি।


এই বিভাগের আরো খবর