সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিটি গণহত্যার বিচার এ দেশের মাটিতে হবে: কুমিল্লা’য় আমীরে জামায়াত

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২:২৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগ গত ১৬ বছর মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। আমরা লক্ষ করেছি,আওয়ামী ক্ষমতা নিয়ে এক মাসের মধ্যে বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে। পিলখানার বিডিআর হত্যার ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও এখনো পর্যন্ত একটির রিপোর্টও প্রকাশ করা হয়নি। অবশ্যই পিলখানার হত্যাকান্ডের তদন্ত করতে হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দদের তিলে তিলে হত্যা করেছে আওয়ামীলীগ। ২০২৪এর গনহত্যার নায়কদের বিচার করতে হবে। আমরা আইন হাতে তুলে নিব না। কিন্তু হত্যাকারীদের বিচার চাই এবং তা করতে হবে। আমরা বাংলাদেশে আর হত্যার রাজনীতি দেখতে চাই না। মিডিয়ার উপর নির্যাতন করেছে গত ১৬ বছর। সাইফুর রহমান সাগর কুমিল্লার একজন সাংবাদিক যোদ্ধা। তিনি প্রমান করেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না।। ভারতের হলুদ মিডিয়া যখন মিথ্যা কথা বলছে,তখন আমাদের জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা মিছিল বের করে প্রতিবাদ জানিয়েছে। চট্রগ্রামে আইনজীবী হত্যা করে তারা চেয়েছিল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে। কিন্তু পারেনি। আমরা ভারতের আগ্রাসন সহ্য করব না আমাদের এক খন্ড জমিও কেড়ে নিতে দিবো না। জনগন’কে বোকা বানানোর দিন এখন আর নেই।

তত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আমীরে জামায়াত বলেন, আপনাদের নিজস্ব কোন এজেন্ডা থাকবে না। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই আপনাদের গুরুত্বপূর্নকাজ। আমরা যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচন চাই। কুমিল্লা বিমান বন্দর ও কুমিল্লা নামে বিভাগ দ্রুত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামীলীগ সরকার কুমিল্লার মানুষের প্রতি অবিচার করেছিল। আপনারা দ্রুত কুমিল্লাবাসীর সম্মান ফিরিয়ে দিন।

আমীরে জামায়াতের আগে বাংলাদেশ জামায়াত ইসলামীল কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে -বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকট জসীমউদ্দিন সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মু. আবদুর রব, মোবারক হোসেন প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ড. আবরার আহম্মদ। সমাবেশের উদ্বোধন করেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাছুম মিয়ার পিতা শাহীর মিয়া।


এই বিভাগের আরো খবর