শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় চালু হলো কিডনি প্রতিস্থাপন সেবা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : স্বল্প খরচে প্রযুক্তি ভিত্তিক আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সোমবার থেকে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন সেবা। সোমবার সকালে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এর আগে সুপার স্পেশালইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই।

এই কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ’ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, প্রতিস্থাপন কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের ব্যক্তিগত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুপার স্পেশালইজড হাসপাতালে ৩২তম কিডনি প্রতিস্থাপনে দাতা ছিলেন নোয়াখালী জেলার বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম। কিডনি গ্রহীতা হলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়সী সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লক্ষ টাকা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর