মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার নগরকান্দায় ‘কন্যা সাহসিকা’র উদ্বোধন

শওকত শরীফ, ফরিদপুর
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:০১ অপরাহ্ন

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা নগরকান্দায় দুটি বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’র শুভ উদ্বোধন করেছেন।

আজ রবিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ন একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কন্যা সাহসিকা’ র শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা । উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুম বিল্লাহ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়েদুর রহমান বাবলু,শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ,সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’। ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, রিডিং রুম, হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।

এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি। এর আগে জেলা প্রশাসক নগরকান্দা থানা পরিদর্শন করেন এবং নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরতারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।

 


এই বিভাগের আরো খবর