বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
 রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক

বইমেলায় চলছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রাম।প্রতিদিন মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। পহেলা ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৩৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলছে এ কার্যক্রম।

সোমবার বিকেলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি (অব.)। এসময় তিনি মানবতার কল্যাণে গৃহীত এমন উদ্যোগের প্রশংসা করেন। বই কেনার পাশাপাশি সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে মেলায় আসা দর্শনার্থীদের উৎসাহিত করেন।

তিনি বলেন, “অমর একুশে বইমেলার মত ঐতিহাসিক একটি ইভেন্টে স্বেচ্ছায় রক্ত দান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পাশে থাকুন এবং জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার দেয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণকে।” মহৎ এ কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির (অব.) সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর