ফরিদপুরের নগরকান্দার হরিনা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও আমজাদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সসাজসেবক মোঃ বেলায়েত হোসেন মিয়া। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাহিদ হোসেন টিটুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হোমস এর জেনারেল ম্যানেজার মোসাঃ পান্না আক্তার।
উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন রোজিনা আক্তার ও মৃদুল কুমার দাস।
এলকার বিভিন্ন শ্রেনি পেশার হাজার হাজার মানুষ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।