শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে স্বামীর ছু’রি’কা’ঘা’তে স্ত্রীর মৃত্যু

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ)
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

মেহেদীর রং হাত থেকে শুকানোর আগেই পাষন্ড স্বামীর নৃশংসতার শিকার হলেন রোমানা খাতুন (২৫) নামের এক গৃহবধূ। গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) তাকে ছুড়িকাঘাতে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে।

গতকাল বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরান পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোমানা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। এক বছর পূর্বে শাহজাদপুর উপজেলার ব্রজবালা পুরান পাড়া গ্রামের আফছার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সাথে তার বিয়ে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের মাঝে সমঝোতা বৈঠক হয়েছে। সোহাগ তার প্রতি স্ত্রীর অনীহা ও স্ত্রী স্বামীর প্রতি অনিহার অভিযোগ করে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টায় উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এসময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রী রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে পাতলা পায়খানা করে মারা গেছে বলে বলতে থাকে।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক হারিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী।
নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহর জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার বুকে, পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, খবর পেয়ে আমি সহ ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। এসময় বাড়ির সদস্যরা পলাতক ছিল। তৎক্ষণাত অভিযান চালিয়ে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহাগ প্রথমে জানায় স্ত্রী নিজেই আত্মঘাতী হয়েছে। পরে লাশের সুরতহালের পর অধিকতর জিজ্ঞাসাবাদে স্বামী সোহাগ স্ত্রী রুমাকে হত্যার কথা স্বীকার করেন। এসময় তিনি এর কারণ হিসেবে দাম্পত্য কলহের কথা বলেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর