পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার কয়েক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান ( সিআইপি)।
গত শনিবার, রবিবার ও সোমবার নগরকান্দা উপজেলার শাকপালদিয়া ,বাঙ্গাবাড়ী বাজার,ভবুকদিয়া বাজার, শশা মঈনুল ইসলাম মাদ্রাসা ময়দান,সলিথা বাজার,, ঝাটুরদিয়া বাজার,দেলবাড়ীয়া বাজার,পুরাপাড়া বাজার, বানেশ্বরদী ও নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন কালে তালুকদার নাজমুল হাসানের সাথে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল,যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রইসউদ্দীন চোকদার, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী,রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারন সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী,পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ ফকির,যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল মাতুব্বর, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, শ্রমিক দল নেতা ইব্রাহিম মাতুব্বর, কাজী আমান,ইব্রাহিম শরীফ,কাজী ওহিদুল প্রমুখ।