পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সোমবার বিকালে ভৈরব পৌর সভায় প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব পৌর প্রশাসক শবনম শারমিন ।
সভায় ভৈরব পৌর প্রশাসক পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন। তিনি বলেন, আমাদের দেশে রোজার সময় দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হয়, যেখানে অন্যদেশে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হয়। দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রেখে ক্রেতাকে রশিদ দিতে হবে। বিক্রেতা যাতে পচাদ্রব্য বিক্রি না করে সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে। এছাড়া ক্রেতা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে।
সভায় রমজান উপলক্ষ্যে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কড়া হুশিয়ারি দেন সভায় ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, পরিচালক তানভীর আহমেদ, আরাফাত ভুইঁয়া, সহযোগী পরিচালক আবদুর রউফ ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আক্রাম হোসেন চৌধুরী, এস এ টিভির ভৈরব প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ, দৈনিক মানুষ পত্রিকা বাংলাদেশ প্রতিনিধি সোহানুর রহমান সোহান, মুভি বাংলা টিভির ভৈরব প্রতিনিধি কাউছার মাহমুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌর শহরের পাইকারী ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।