সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নিজ উপজেলায় প্রতিবাদ মিছিল

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তার জন্মভূমির জনগন। গত রবিবার আসিফ মাহমুদের নাম ভাঙিয়ে দাপট দেখানো ওবাইদুলের ব্যক্তিগত আক্রোশের জেরে দ্বন্দ্বে জড়ানো কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কোম্পানীগঞ্জ ¯ট্যান্ডে চাঁদাবাজি দীর্ঘদিন বন্ধ রয়েছে। যানজট নিয়ন্ত্রণে সিএনজি সিরিয়াল করেন কেরানি আবুল কালাম আজাদ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সে গাড়ীগুলোকে সিগন্যাল দিয়েছিল। তখন ওবাইদুল ও তার সহযোগীদের গাড়ী আটক পরলে তারা কেরানি আজাদকে বলে তাদের গাড়ী আগে ছেড়ে দিতে। কেরানি আজাদ রাজি না হওয়ায় তাকে মারধর করে ওবাইদুল ও তার সহযোগীরা। ঘটনাস্থলে সিএনজি চালকরা উপস্থিত হলে পুলিশ এনে আজাদকে আটক করে থানায় পাঠানো হয়।

পরবর্তীতে ওবাইদুল ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদের নেতৃত্বে ছাত্রলীগের একাধিক কর্মী নিয়ে কোম্পানীগঞ্জ মহাসড়কে আজাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে মিছিল করা হয়।

সিএনজি চালকরা বলেন, আমরা চাঁদা দেই না, ¯ট্যান্ডে জিপি বন্ধ রয়েছে দীর্ঘদিন। কেরানি আজাদ ভাইয়ের ছোট ভাই মেহেদী জুলাই আন্দোলনে প্রথম পতাকা তুলে মিছিল দেয়। আজাদ ভাই টুকেন দিয়ে সিএনজির সিরিয়াল নিশ্চিত করে তাই যানজট হয় না রাস্তায়। বিনিময়ে আমরা সবাই টাকা তুলে তাকে মাসিক বেতন দেই। তাকে অবৈধভাবে মেরে পুলিশে দেওয়ায় আমরা প্রায় দুইশত ড্রাইভার থানায় যাই।

আমরা শ্রমিকরা মারামারি করলে ছেলেগুলো আমাদের সাথে পারতো না। আমরা আজাদ ভাইয়ের মুক্তির জন্য গিয়েছিলাম। তখন উপদেষ্টা আসিফ ভাইয়ের দাপট দেখিয়ে থানায় ওবাইদুল, সাজিদ ও তাদের সহযোগীরা ঘেরাও করে। থানায় প্রবেশ করে ওসির রুমের সামনে জুলাই আন্দোলনের যোদ্ধা মেহেদীকে মারধর করে। ওবাইদুল ও সাদিজ প্রকাশ্যে মাইকে সবাইকে গালিগালাজ সহ ঘোষণা দেয়, “প্রশাসন এখন আমাদের।”

উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ভাঙিয়ে বিগত সময় ধরে হয়রানি করায় স্থানীয় বিক্ষুব্ধ জনগণ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে ব্যাপক শোডাউন করে। মিছিলে তারা বলেন, “দেবীদ্বারের হাসনাত আ.লীগ পুর্নবাসন করবে না বলে সেনাবাহিনীকে প্রশ্নের সম্মুখীন করে। আমাদের আসিফ আ.লীগ দিয়ে দল ভারী করে। আ.লীগের নেতারা চাঁদাবাজি করে, তাদের শেল্টার দেয়।”

পরবর্তীতে যুবদলের নেতাকর্মী ও স্থানীয় জনগন থানায় উপস্থিত হলে ত্রিমুখী বিক্ষোভ ঘটে। সম্পূর্ণ ঘটনায় পুলিশের অবস্থান ছিল নিষ্ক্রিয়। রাতে সেনাবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজাদকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে ন্যায় বিচার পাবে জানালে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা পরিষদে কর্মরত সরকারি একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের অফিসিয়াল কাজে প্রতিনিয়ত হস্তক্ষেপ করে ওবাইদুল ও কিছু সমন্বয়ক। উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ভাঙিয়ে তার সাথে ফেসবুকে ছবি দেখিয়ে হুমকি দেয় তারা। তাদের ভয়ে আমরা নিরুপায় হয়ে কাজ করছি। দেশে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করছে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তিরা।

থানায় প্রবেশ করে ওসির কক্ষের সামনে মারধর ও তাদের বলা “প্রশাসন আমাদের” এসব বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি বলেন, “প্রশাসন তাদের এমন কোনো কথা কেউ বলেনি। আমরা আসামি ধরেছি, চালান করেছি। আপনি বলছেন ভিডিও আপনার কাছে ভিডিও আছে, থাকলে আবার দেখুন, কথাগুলো আবার শুনুন। তারা এসব বলে থাকলে নিউজ করে দেন।”


এই বিভাগের আরো খবর