কুমিল্লার মুরাদনগর উপজলার ২২টি ইউনিয়নর ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সােমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ােজনে২০২৪-২৫ অর্থ বছর খরিপ-১ মৌসুম আউশ ফসল আবাদ ও উৎপাদন বদ্ধির লক্ষ্যে প্রণাদনার আওতায় বিনামূলে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এসময় জনপ্রতি কৃষককে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়ােজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাে. আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন আবহাওয়া অনুকুলে থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্যা করলে এই বীজ থেকে চলতি মৌসুমে আশানুরুপ আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।