শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে চলছে নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মান প্রকল্পের কাজ,বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করার নির্দেশ

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

যমুনা নদীর ভাঙ্গন কবলিত জনপথ সিরাজগঞ্জের, চৌহালী , এনায়েতপুর, কাজিপুর এবং শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। প্রতি বছরই যমুনা নদীর ভাঙ্গণের কবলে পড়ে বিলিন হচ্ছে এসব এলাকার বসতভিটা, গাছপালাসহ বিস্তীর্ণ ফসলি জমি। আর এই ভাঙ্গন এর হাত থেকে রক্ষায় নদী ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড।

প্রতি বছরই যমুনা তীব্র ভাঙ্গণে কবলে পড়ে নিঃশ্ব হচ্ছে নদী তীরের বহু মানুষ। ভাঙ্গনে সবচে বেশী ক্ষতিগ্রস্থ এনায়েতপুরে জালালপুর, ব্রাক্ষনগ্রাম, হাটপাচিল ও আরকান্দিসহ আশপাশে কয়েকটি গ্রাম। একই পরিস্থিতি চৌহালী ও কাজিপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার যমুনা ভাঙ্গনের হাত থেকে রক্ষায় যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মান প্রকল্পের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পের আওতায় কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় প্রায় সাড়ে ৫শ ৫৪ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মান প্রকল্পের কাজ চলমান রয়েছে।

অন্য দিকে শাহজাদপুর উপজেলার ব্রাক্ষণগ্রাম থেকে হাটপাচিল এলাকায় সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মান প্রকল্পের কাজ ও বেতিল স্পার-১ এবং এনায়েতপুর স্পার-২ শক্তিশালী করন প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। জালালপুর গ্রামে বাদিন্দা আলহাজ আলী,জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করার । সেই সাথে এলাকার ভাঙ্গন রক্ষায় তীর রক্ষা বাঁধের পাশাপাশি নদীর পূর্ব দিক বরাবর ক্রসবার বাঁধ নির্মানের দাবী করেছেন তারা।
এদিকে পানি উন্নয়বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, প্রকল্পগুলো বাস্তবায়নের পর নদী ভাঙ্গনের হাত থেকে পুরোপুরি রক্ষা পাবে এসব এলাকা। বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোকে।


এই বিভাগের আরো খবর