শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে অপহরণ করে নির্মম নির্যাতন, অভিযুক্ত ৭

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও অপহরণের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী ও ভাতহারিয়া গ্রামের সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ শিল্পি খাতুন (৩১) মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ থানায় লিখিত এজাহারটি দাখিল করেন।

ভুক্তভোগী জানান, প্রায় ১৬ বছর পূর্বে তার বিয়ে হয় ১নং আসামী মোঃ সোহেল (৩৫)-এর সঙ্গে। বিবাহিত জীবনে সানজিদা খাতুন (১৪) ও হোসাইন (৯) নামে তাদের দুটি সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবত স্বামীসহ পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে দুই লক্ষ টাকা দাবি করে আসছিলেন গৃহবধু শিল্পীর কাছে। তিনি এতে অসম্মতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সকাল ১১টার দিকে ১নং আসামী মোঃ সোহেল সহ অপর আসামি মোঃ হাবি (২৭), মোঃ সুলতান (৪০), মোহাম্মদ (২৫), হাসিনা খাতুন (৫৮), ও মোঃ সাইদুল (৫০) একযোগে লাঠি ও কাঠের বাটাম দিয়ে বধড়ক পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরবর্তীতে ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে তারা তাকে ঘর থেকে অপহরণ করে সিরাজগঞ্জ পৌরসভার গোশালা রেলগেট এলাকায় এক বাসায় নিয়ে আটকে রাখে। পরে ২২ এপ্রিল দুপুরে পুলিশের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে তার আত্মীয়স্বজন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর