শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বানিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায়, আজ বুধবার (১৪মে-২০২৫) অফিসার্স ক্লাব অডিটোরিয়াম সকাল হতে দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর কার্যক্রম ও গবেষণার পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ,
এ কর্মশালার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিত করণ বিষয়ে অভিজ্ঞতাপ্রসূত বক্তব্যে রাখেন, বিশেষ অতিথি , গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের Portfolio Lead Mr.Ashek Mahfuz ( Phd). বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সিরাজগঞ্জ মোহাম্মদ নাজরান রউফ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বরমান হোসেন,
,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম) আতিয়া সুলতানা। ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ফুড ফর্টিফিকেশন লাইলুন নাহার তিনি বলেন, ভিটামিন এ ঘাটতিজনিত সকল স্বাস্থ্যগত সমস্যা দূরীকরণে ইউনিসেফ এর কারিগরি এবং গেইন এর আর্থিক সহযোগিতায় শিল্পমন্ত্রণালয় ২০১০ খ্রিঃ হতে ভোজ্য তেলের সাথে ভিটামিন এ মিশ্রনের কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রম শিশু, গর্ভবতী মহিলা, কিশোর-কিশোরীদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ সময়ে কর্মশালা অনুষ্ঠানে, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, কনজুমার এ্যাসোসিয়েশন অব কমার্স (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শওকত আলী দুলাল, সাধারণ সম্পাদক আবু জাফর খান টিপু, বাংলাদেশ ব্রড বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতি সিরাজগঞ্জের সভাপতি মোঃ তারাজুল ইসলাম, কাঁচা বাজার, তৈল মালিক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধি বা নেতৃবৃন্দ, বিএসটিআই প্রতিনিধি, তেল রিফাইনারি প্রতিষ্ঠান প্রতিনিধি, জেলা খাদ্য নিরাপদ খাদ্য কর্মকর্তা / প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর