সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে দলিল লেখকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

“দলিল যার, ভূমি তার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার মুরাদনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় অফিস প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ ভূমি সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুরাদনগর সাব-রেজিস্ট্রার রওশন সাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার নারায়ণ মন্ডল। এতে মুরাদনগর অফিসের সকল দলিল লেখক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন, হিন্দু ও মুসলিম ফারায়েজ (উত্তরাধিকার) আইন, দলিল প্রণয়নের নিয়মাবলি এবং সাধারণ জনগণকে সঠিক পরামর্শ প্রদানের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা দলিল সংক্রান্ত জটিল বিষয়ে প্রশ্নোত্তর পর্বে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

বক্তারা বলেন, “দলিল লেখকরা জনগণের প্রথম সাক্ষাৎকারী। তাদের নৈতিক দায়িত্ব হলো আইনানুগভাবে সঠিক দলিল প্রস্তুত করে ভূমি মালিকানার সুরক্ষা দেওয়া। এতে রেজিস্ট্রেশন খাতের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।”

সাব রেজিস্টার রওশন সাদিয়া বলেন, “এ ধরনের প্রশিক্ষণ ভূমি জটিলতা কমাতে ও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা নিয়মিত উদ্যোগ চালিয়ে যাব।”

কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখকরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকরী বলে মন্তব্য করে ভবিষ্যতে আরও তত্ত্বাবধান ও সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর