শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ)
শনিবার, ৩১ মে, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে মে ( রোজ শুক্রবার ) বিকালে বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক। পৌর শ্রমিক দলের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম, এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বেলকুচি মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি সুজন খানঁ, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে
একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে মত প্রকাশ করেন।

এজন্য শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ মানিক হোসেন।


এই বিভাগের আরো খবর