মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
সোমবার, ২ জুন, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হারিসের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো লিটন দাসের দল। ৪৬ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন। ৮টি চার ও ৭টি ছয়ে ইনিংসটি সাজান হারিস। তার সঙ্গে ১২ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন সালমান আঘা। এ ছাড়া সিয়াম ২৯ বলে ৪৫ ও নাওয়াজ ১৩ বলে ২৬ রান করেন। মিরাজ সর্বোচ্চ ২ উইকেট নে।

হারিসের ফিফটির পর সিয়ামের বিদায়

মাত্র ২৫ বলে ৫টি চার ও ৩টি ছয়ের মারে ফিফটি করেন হারিস। সঙ্গে ৯.৩ ওভারে পাকিস্তান শতরান পার হয়। এরপরই সঙ্গে থাকা সিয়াম ৪৫ রানে ফেরেন। তাতে ভাঙে দুজনের ৯২ রানের জুটি। ক্রিজে হারিসের সঙ্গী নাওয়াজ।

হারিস-সিয়ামে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

প্রথম ওভারেই মিরাজের আঘাতের পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হারিস-সিয়ামের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৬ রান তুলে। দুজনের জুটির ফিফটি হয় ৩২ বলে। এর আগে মিরাজের প্রথ ওভারে সাহিবজাদা ফারহান। ১ রান করে ফেরেন এই ব্যাটার।

দুইশর কাছে গিয়ে থামলো বাংলাদেশ
১৫ ওভারে দেড়শ করার পর শেষ পাঁচ ওভারে উইকেটের মিছিলে দুইশ রান পূর্ণ করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯৬ রান করে লাল সবুজের দল। সর্বোচ্চ ৬৬ রান আসে ইমনের ব্যাট থেকে। ৪২ রান করেন তানজীদ। লিটন-হৃদয়ের আউটে ধাক্কা খায় শেষ দিকে। লিটন ২২ ও হৃদয় ২৫ রানে থামেন। শেষে জাকের ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন হাসান আলী-আব্বাস আফ্রিদি।

হঠাৎ ছন্দপতন
১৫ ওভারে বাংলাদেশ দেড়শ করে ফেলে। এরপর যেন হঠাৎ ছন্দপতন। লিটনকে বোল্ড করে ফেরান হাসান আলী। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ২২। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি শামীমও। এই ব্যাটার ৪ বলে ৮ রান করে বিদায় নেন। একই ওভারে ১৮ বলে ২৫ রান করা হৃদয়ও বিদায় নেন। ক্রিজে দুই নতুন ব্যাটার জাকের-মিরাজ।

দুর্দান্ত জুটির পর ইমন-তানজীদের বিদায়

দুজনের জুটি দারুনভাবে এগোচ্ছিল। শতারান পার হওয়ার পর ছন্দপতন। আবরারকে মারতে গিয়ে সাজঘরে ফেরেন তানজীদ। ৩টি করে চার-ছয়ের মারে ৩২ বলে ৪২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ১১০ রানে প্রথম উইকেটের পতন ঘটে। তার আউটের ৩ রান না হতেই ফেরেন ইমন। ঝড়ো ফিফটি করা এই ব্যাটার শাদাভকে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট দিয়ে আসেন। মাত্র ৩৪ বলে ৬৬ রান করেন ইমন। ৪টি ছক্কা ৭টি চার হাঁকান এই ব্যাটার। ক্রিজে দুই নতুন ব্যাটার হৃদয়-লিটন।

ইমনের ঝড়ো ফিফটি

সেঞ্চুরির পর তিন ম্যাচ ছিলেন নিজের ছায়া হয়ে। এবার স্বরুপে ফিরলেন ইমন। মাত্র ২৭ বলে দেখা পান ক্যারিয়ারের প্রথম ফিফটির। ২৭ বলে ৬টি চার ও ৩টি ছয়ের মারে ফিফটির ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটার।

তানজীদ-ইমনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

আগের দুই ম্যাচে শুরু থেকেই ফিরে গিয়েছিলেন ইমন। তানজীদ দারুণ শুরু করলেও ইমনের আউটে জুটি লম্বা হতো না। এবার ব্যতিক্রম ঘটলো। তৃতীয় টি-টোয়েন্টিতে এসে দুজনের জুটি ফিফটি পার হয়। ৩৫ বলে জুটির ফিফটি হয়। আর পাওয়ার প্লেতে আসে ৫৩ রান।

ব্যাটিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক

তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচ নিজেদের মান বাঁচানোর। টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। ইনজুরিতে থাকা শরিফুলে ইসলামের পরিবর্তে একাদশে খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

খালেদের অভিষেক

নাহিদ রানা দেশে ফিরে আসায় টি-টোয়েন্টি দলে ডাক পান খালেদ। এবার শরিফুল ইনজুরিতে পড়ায় একাদশে সুযোগ পান। বাংলাদেশের ৯২ তম ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সিতে টি-টোয়েন্টিতে নামবেন খালেদ। তাকে ক্যাপ পরিয়ে দেন ম্যানেজার নাফিস ইকবাল।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হাসান আলি, আব্বাস আফ্রিদি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর