সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বর্ষায় জলমগ্ন খেলার মাঠ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর(কুমিল্লা)
সোমবার, ২ জুন, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

দূর থেকে প্রথম দেখায় মনে হবে সামনে একটি বিশাল ডোবা৷ ডোবাটির একপাশে কতগুলো ভ্রাম্যমাণ খাবারের দোকান, অপর তিনপাশে তিনটি বিদ্যাপীঠের অনেকগুলো বহুতল দালান। প্রাথমিক চিন্তা ভাবনায় ডোবা মনে হলেও প্রকৃত পক্ষে জায়গাটি একটি উপজেলা সদরের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। সামান্য বৃষ্টি হলে খেলার মাঠটি পানিতে তলিয়ে যায়।

প্রতিবছর বর্ষার শুরু থেকে শেষ পুরো মৌসুম জলাবদ্ধতার কবলে পরে মাঠ। এক বর্ষার বিদায়ের পর আরেক বর্ষা আসে তাও ভাগ্যের পরিবর্তন ঘটেনা এই মাঠের। বঙ্গোপসাগরে চলমান নিন্মচাপে আকাশে সূর্যের দেখা নেই বিগত কিছুদিন। দিন-রাত অবিরত বৃষ্টির পানি জমে প্রতিবছরের ন্যায় এবছরেও মাঠের হয়েছে বেহাল দশা। ফলে স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের জন্য চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বর্ণনা করছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্ষা মৌসুমে বেহাল দশায় জলমগ্ন থাকা খেলার মাঠের কথা।

মাঠের চারিদিক সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, আশেপাশে বাজার ও লোকালয় থাকায় অধিকাংশ বৃষ্টির পানি সঠিকভাবে নিষ্কাশনের সুযোগ পায় না। অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে মাঠটি কার্যত অচল হয়ে পড়েছে। উপজেলা সদরের বাসিন্দাদের জন্য এটি একমাত্র উন্মুক্ত ক্রীড়া ক্ষেত্র। তবে সারা বর্ষা জুড়েই মাঠটি জলাবদ্ধ থাকায় খেলাধুলা তো দূরের কথা, মাঠ দিয়ে পায়ে হেঁটে যেতেও সমস্যা হয়।

এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন, “প্রতিবছর একই অবস্থা। স্কুলে পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করাটা খুব জরুরি, কিন্তু এই মাঠ বর্ষায় একেবারে অকেজো হয়ে পড়ে।”

মাঠের পাশে দীর্ঘদিনের পরিত্যক্ত সিনেমাহল ও বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস রয়েছে। এগুলোতে সারাবছর বিভিন্ন ময়লা-আবর্জনা জমে থাকে। বৃষ্টির পানিতে সকল ময়লা-আবর্জনা পঁচে মাঠের পানির সাথে মিলিত হয়। দীর্ঘসময় জমে থাকা দূষিত পানি ডেঙ্গু সৃষ্টিকারী এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়। এছাড়াও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাঠের পানিতে দৌড়াদৌড়ি করায় তাদের পায়ে পানি বাহিত বিভিন্ন চর্মরোগের আশংকা রয়েছে।

মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, “আজ থেকে ৪বছর আগে মাঠের পূর্বপাশে মাটি ফালানো হয়েছিল। বাকি অংশে অল্প পানি জমে। বাকিটা আমি অবগত নই। বিষয়টির বিস্তারিত জেনে তারপর জানাতে পারবো।”

মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরিজ এটন বলেন, ” শিশু কিশোরদের বিকাশে খেলাধূলার বিকল্প কিছু হতে পারে না। এটি সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করবো।”


এই বিভাগের আরো খবর