মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পাঁচ মাসে দেড় শতাধিক খুন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : রাজধানীতে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেড় শতাধিক ব্যক্তি হত্যার শিকার হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত শনিবার মিরপুরের দারুসসালামের দ্বীপনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে।

এদের মধ্যে অনেকে গণপিটুনিতে (মব জাস্টিস) নিহত হয়। এ ছাড়া চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু হত্যার ঘটনাসহ ছিনতাইও হচ্ছে।তবে আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি।’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীতে গত জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে হত্যার শিকার হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। এর মধ্যে জানুয়ারিতে ৩৬ জন, ফেব্রুয়ারিতে ৩৮ জন, মার্চে ৩৩ জন, এপ্রিলে ২৯ জন এবং মে মাসে ৩১ জনকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এ ছাড়া প্রায় প্রতিদিনই রাজধানীতে কোনো না কোনো অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ গত রবিবার রাতে যাত্রাবাড়ীর কাজলায় ছুরিকাঘাতে মো. ইয়াসিন নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়।

ডিএমপির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ৫০টি থানার মধ্যে বিভিন্ন অপরাধে গত জানুয়ারিতে এক হাজার ৭৯১টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৫৬৬টি, মার্চে এক হাজার ৭৫৪টি এবং এপ্রিলে এক হাজার ৫৪৭টি মামলা রুজু করা হয়েছে।

সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড

গত ২৫ মে রাতে রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন খুন হন। এই বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর গত কয়েক দিনে রাজধানীর কয়েকটি এলাকায় আরো সাতজনকে হত্যা করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন নারী।

এর মধ্যে গত ২০ মে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের চালাবন এলাকায় প্রকাশ্য রাস্তায় শিল্পী বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। পরের দিন ২১ মে দুপুরে পল্লবী ১১ নম্বর সেকশনের ৩৫ নম্বর বাসার পঞ্চম তলায় নাজমুল হাসান পাপ্পু ও দোলনা আক্তার দোলা নামের এক দম্পতি নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একই দিন রাজধানীর কমলাপুরে সি-ল্যান্ড নামের একটি আবাসিক হোটেলের ছয়তলার একটি কক্ষে সুমি রানী রায় নামের এক নারী হত্যার শিকার হন। এর আগে গত ১৯ মে রাতে রাজধানীর অদূরে সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকায় শহীদ ইয়ামিন চত্বরের সামনে প্রকাশ্যে গুলি করে শাহীন নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৮ মে রাতে রাজধানীর নিউ মার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানোর দুই মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছিনতাইকারীরা বেপরোয়া

গত ১৮ মে রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাপাতি দিয়ে কুপিয়ে আবদুল্লাহ নামের এক তরুণের টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। হাতিরঝিল থানার ওসি মো. রাজু জানান, ঘটনায় জড়িত ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

গণপিটুনি চলছেই
গত শনিবার মিরপুরের দারুসসালাম এলাকায় দুজনকে পিটিয়ে হত্যার আগে রাজধানীতে আরো কিছু গণপিটুনির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়। এ ছাড়া গণপিটুনিতে অনেকে গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ২৬ মে রাত ১০টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ওই রাতে নিউ মার্কেট থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, একটি পোশাক কেনার সময়ত দামাদামিকে কেন্দ্র করে চাঁদনী চক মার্কেটের কর্মচারীরা শিক্ষার্থীকে মারধর করেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক নজরদারি চলছে। অভিযানও চলছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘অপরাধ বেড়ে গেলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে। জননিরাপত্তা দিতে হবে। নাগরিকরা যাতে ভালো থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অনেক অপরাধী।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর