শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জের চৌহালীতে ৫ দফা দাবিতে মানববন্ধন

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে“ভূতের মোড়” ও জোতপাড়া নৌকা ঘাট এলাকায় ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ১৬ জুন) বিকালে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলার আর.এস রেকর্ডভুক্ত চরাঞ্চলের আবাদি জমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমির খাজনা আদায় অবিলম্বে চালু করার দাবি জানানো হয়। এছাড়াও, রাক্ষুসে যমুনার ভাঙন থেকে উপজেলার পূর্ব ও পশ্চিম অঞ্চলের মানুষ ও অবকাঠামো রক্ষায় টেকসই ও স্থায়ী বাধ নির্মাণের দাবি তোলা হয়। বক্তারা বলেন, গত ১৫ বছরে বাধ নির্মাণের নামে সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও যে দাবিগুলো তুলে ধরা হয় সেগুলো হলো, চৌহালী উপজেলা সদরের সঙ্গে চর ছলিমাবাদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ। দক্ষিণ চৌহালীর বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আধুনিকায়ন ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ।

চর ছলিমাবাদ এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত এলাকা গঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার,পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী এবং চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক।


এই বিভাগের আরো খবর